× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৪:২৯ পিএম

গাজীপুরে গ্যাস-তেল কারসাজি, দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৪:২৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি এবং অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে গাজীপুর জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)-এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।

অভিযান চলাকালে দেখা যায়, মেসার্স তামিম এন্টারপ্রাইজ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করছে। এ অপরাধে ওই প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেসার্স আলী ফিলিং স্টেশনকে অনুমোদনবিহীন ৬ হাজার ৫৪৬ লিটার জ্বালানি তেল মজুত রাখার দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে এলপি গ্যাস এবং জ্বালানি তেল অবৈধ মজুত কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান নিয়মিত হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ ভোক্তারা হয়রানির হাত থেকে রক্ষা পাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!