× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৫:২৮ পিএম

তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৫:২৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডের খাজা বাবা জামে মসজিদসংলগ্ন তুরাগ নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর এলাকার আনিসুল হকের ছেলে শামীম (১৩) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১৩)। তারা দুজনই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে তারা টঙ্গীর বউবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, সকালে বিদ্যালয়ের তিন শিক্ষার্থী স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা প্রবল স্রোতের কবলে পড়ে তলিয়ে যেতে থাকে। এ সময় তাদের সঙ্গে থাকা শিপন নামে অপর এক শিক্ষার্থী সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পায়। পরে সে এবং স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর নদীর তলদেশ থেকে শামীম ও আফনানের মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, মরদেহ দুটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Link copied!