× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:২০ পিএম

মাকে ধর্ষণ, ধর্ষককে গলা কেটে হত্যার অভিযোগ চার ছেলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:২০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ নগরীর একটি ভাড়া বাসা থেকে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে পুলিশ নগরের ৩৬ বাড়ি কলোনী এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এর আগে সকালে ওই বাসায় গলাকেটে হত্যার ঘটনা ঘটে।

নিহত রাজিব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। ৩৬ বাড়ি কলোনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রাজিব আহমেদ রুবেল আকুয়া ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের বাসায় প্রায় একমাস আগে নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন। এখানে নিজের বন্ধুদের নিয়ে থাকতেন। ঘটনার দিন সকালে সাড়ে ১০ টার দিকে রুবেলকে নিজ ঘরে গলাকেটে হত্যা করা হয়। মরদেহের মাথার কাছে একটি মদের বোতল পায়। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বাসার সামনের সড়কে থাকা রুবেলের চাচাতো ভাই মো. শুভর একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় হামলাকারীরা।

বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভিতরে বিছানায় রুবেলকে গলাকাটা অবস্থায় দেখতে পারেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামাম শাকিল বলেন, গতকাল শনিবার এক নারী ধর্ষণের অভিযোগ এনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে আজ রাজিব আহমেদ ওরফে রুবেল হত্যাকান্ডের ঘটনা ঘটে। যতদুর জানতে পারছি, ধর্ষণের শিকার ওই নারীর চার ছেলে তাকে গলাকেটে হত্যা করেছে। আজ দুপুরের দিকে ময়মনসিংহ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ওই নারী ও তার দুই ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে গেছে।

ময়মনসিংহ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, এক যুবকের একটি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা কিছু তথ্য পেয়েছি, সে অনুযায়ী আমরা হত্যাকান্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি। ইতিমধ্যে মো. রনি মিয়াকে (২৭) ও স্বজল (৩৫) নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

Link copied!