× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:৫৮ পিএম

ধামইরহাটে ছাত্রীকে যৌন হয়রানি, প্রতিবাদ করায় পরিবারের উপর হামলার অভিযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি ও তার প্রতিবাদ করায় পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৫ জুলাই) ধামইরহাট থানার একটি অভিযোগের প্রক্ষিতে অভিযুক্ত তাকমিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, ধামইরহাট থানাধীন জগদল ফারাজিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১৫) নিয়মিত মাদ্রাসায় যাতায়াতের সময় একই এলাকার তাকমিম হোসেন প্রায়ই তাকে একা পেয়ে আপত্তিকর কথাবার্তা বলে যৌন হয়রানি করত।

শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে সুমাইয়া মাঠে ছাগল বেঁধে বাড়ি ফেরার পথে একটি মালটা বাগানের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্ত ধামইরহাট ইউনিয়নের শিবরামপুর গ্রামের আলম হোসেনের ছেলে তাকমিম হোসেন (২২) তার হাত ধরে জোরপূর্বক বাগানের ভেতরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্ত তাকে ছেড়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর মা প্রতিবাদ জানালে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। পরবর্তীতে তাকমিম হোসেন ও তার সঙ্গে থাকা আরও দুইজন ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করে ভুক্তভোগী ছাত্রী, তার মা এবং ছোট ভাইকে এলোপাতাড়ি মারধর করে। এতে তারা গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. আনোয়ার হোসেন (৪৮) ধামইরহাট থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থানা পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ দৃঢ় অবস্থানে রয়েছে।

Link copied!