ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০২:২৫ পিএম
টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩ জন এই জোড় ইজতেমায় মারা গেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় নোয়াখালী খিত্তায় ঘুমন্ত অবস্থায় মারা যান নুর আলম ও জুমার নামাজের সময় স্ট্রোক করে মারা যান চাঁন মিয়া এবং শনিবার ভোরে খিত্তায় ঘুমন্ত অবস্থায় মারা যান আশরাফ আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন, তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

নিহতরা হলেন-নোয়াখালী জেলার সদর উপজেলার আন্ডার চর কাজীর তালুক গ্রামের সুলতান আহমাদের ছেলে মোঃ নুর আলম (৮০), জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন বগারপাড় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে চাঁন মিয়া (৬০) এবং জামালপুর জেলার সদর থানাধীন কেন্দুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আশরাফ আলী (৬০)।

জানা যায়, তাৎক্ষণিকভাবে সাথীরা তাদেরকে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার জুমার নামাজের পর নুর আলমের ও আসরের নামাজের পর চাঁন মিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।