× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০২:১৬ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০২:১৬ পিএম

গ্রেপ্তার ইব্রাহিম হোসেন সোহেল।  ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার ইব্রাহিম হোসেন সোহেল। ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ইব্রাহিম হোসেন সোহেল (৩০) নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও পাটগাতী গ্রামের সোহরাব ফকিরের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন।

তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেই ঘটনার তদন্তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেলের সম্পৃক্ততা পাওয়া গেছে। তার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

এসআই মনির হোসেন আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৮ টার দিকে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০৫ জন নামীয়সহ অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করে থানায় মামলা করেন উপপরিদর্শক (এসআই) রাব্বি মোরসালিন।

রূপালী বাংলাদেশ

Link copied!