× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১১:৩১ এএম

গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১১:৩১ এএম

গাড়ি তল্লাশি করছে বিজিবি সদস্যরা। ছবি : রূপালী বাংলাদেশ

গাড়ি তল্লাশি করছে বিজিবি সদস্যরা। ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সম্প্রতি জেলা সদরের বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটায় জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। 

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিজিবি টিম গোপালগঞ্জে এসে কার্যক্রম শুরু করেছে।

জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, জেলা জজের বাসভবন এবং গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটে রাতের বেলা ককটেল নিক্ষেপের ঘটনা ঘটায় শহরে আতঙ্ক বিরাজ করায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জসহ চার জেলায় (মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর) পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। ভোটের আগে ও ভোটের দিন নাশকতা, সহিংসতা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির আশঙ্কায় এসব এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্ন ধরনের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা এবং গত বছরের জুলাইয়ে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ ও সহিংসতার ঘটনাগুলো বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।

বিজিবির টুআইসি মেজর নূর উদ্দিন আহমাদ জানিয়েছেন, সদর, কাশিয়ানী, কোটালীপাড়া, টুংগীপাড়া ও মুকসুদপুর উপজেলায় তারা পৃথক ক্যাম্প স্থাপন করেছেন। এসব ক্যাম্প থেকে ঢাকা-খুলনা মহাসড়কসহ সকল উপজেলা ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে।

Link copied!