× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:৪১ পিএম

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:৪১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অপর ১০ জন আহত হয়েছেন। নিহতের নাম নিলু মুন্সী (৫০)। তিনি কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে। উভয় গ্রুপই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন প্রথমে আনোয়ার মুন্সীর ছেলেরা হাসপাতাল গেটে নূর ইসলামকে আক্রমণ করে। এতে নূর ইসলাম আহত হন। এ ঘটনার জেরে নূর ইসলামের লোকজন আনোয়ার মুন্সীর বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১১ জন আহত হন। প্রথমে আহতদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মারাত্মক আহত নিলু মুন্সী (৫০), তার স্ত্রী রুপা বেগম (৪০), তার অপর আহত ভাই মিলন মুন্সী (৫২) ও দুলাল মুন্সী (৪০)-কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলু মুন্সীকে মৃত ঘোষণা করেন।

অপরপক্ষের নূর ইসলাম (৩৩) মুকসুদপুর হাসপাতালে ভর্তি রয়েছেন এবং অন্যদের মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আব্দুর রহমান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।’

Link copied!