× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:০২ এএম

নবীগঞ্জ ও বাহুবলে বিএনপির বড় সমাবেশ, রেজা কিবরিয়াকে মন্ত্রী করার আশ্বাস

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:০২ এএম

নবীগঞ্জ ও বাহুবলে বিএনপির বড় সমাবেশ, রেজা কিবরিয়াকে মন্ত্রী করার আশ্বাস

হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় পৃথক দুটি বড় সমাবেশ করেছে বিএনপি। রোববার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বিএনপির বিশেষ টিমের উদ্যোগে এবং দলের কেন্দ্রীয় নির্বাচনি সেলের তত্ত্বাবধানে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টায় বাহুবল উপজেলার মীরপুর চৌহমুনীতে প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৭টায় নবীগঞ্জ শহরের করিম রেস্ট হাউজ এলাকায় দ্বিতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। দুই সমাবেশেই বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। দলমত নির্বিশেষে ধানের শীষের পক্ষে জনসমাগম ছিল চোখে পড়ার মতো।

নবীগঞ্জ শহরের সমাবেশে নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির যুব মহাসচিব মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী ডা. রেজা কিবরিয়া, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, জেলা যুবদলের আহ্বায়ক ইসলাম তরফদার তনু, ডা. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরী এবং যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক আবদুল মুকাদ্দিম চৌধুরী নিয়াজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মো. হুমায়ুন কবির বলেন, নবীগঞ্জ ও বাহুবলের মানুষ একবার রেজা কিবরিয়াকে নির্বাচিত করলে এই এলাকার উন্নয়ন কীভাবে হয়, তা সবাই দেখবেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এই আসন অবহেলিত ছিল। রেজা কিবরিয়া একজন পরিচ্ছন্ন মানুষ। তিনি নির্বাচিত হলে ইনশাআল্লাহ মন্ত্রিত্ব পাবেন। আর তিনি মন্ত্রী হলে সবচেয়ে বেশি উপকৃত হবে নবীগঞ্জ ও বাহুবলের মানুষ।

হুমায়ুন কবির আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড বিতরণ, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনায় সংস্কার আনা হবে।

তিনি বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতে উৎপাদন বাড়াতে বিএনপি বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবে। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ডা. রেজা কিবরিয়ার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব একযোগে কাজ করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!