ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বকশীগঞ্জে জামায়াতের গণমিছিল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাজমুল হক সাঈদীর সমর্থনে জামালপুরের বকশীগঞ্জে গণমিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও জোটের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে বকশীগঞ্জ মডেল মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

গণমিছিলে উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা আদেল ইবনে আউয়াল, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমির মওলানা আবদুল মতিন, পৌর সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদী, মেরুরচর ইউনিয়ন জামায়াতের আমির মওলানা মিজানুর রহমান, সেক্রেটারি কামরুজ্জামান মিষ্টার, অ্যাডভোকেট ইলিয়াছ হোসেন, উপজেলা ছাত্রশিবিব সভাপতি রবিউল ইসলাম রিশাদ, সেক্রেটারি রেজুয়ান হাসান সহ উপজেলা জামায়াত, পৌর জামায়াত, শিবির ও এনসিপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

গণমিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান জামায়াতের নেতৃবৃন্দ।