× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৩৩ পিএম

জামালপুরে ১ হাজার ৬৫০ পুলিশ সদস্য মোতায়েন

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৩৩ পিএম

জামালপুর জেলায় ১ হাজার ৬৫০ জন পুলিশ মোতায়েন। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুর জেলায় ১ হাজার ৬৫০ জন পুলিশ মোতায়েন। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে  সহিংসতা, নাশকতা ও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে  জেলায় ১ হাজার ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দেন জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

পুলিশ সুপার বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে জামালপুর জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সাধারণ ভোটার ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জেলার ৫টি সংসদীয় আসনের আওতাধীন ৭টি উপজেলায় মোট ৬২৩টি ভোটকেন্দ্রে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোতায়েনকৃত পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করবে এবং কেন্দ্রের গুরুত্ব ও ঝুঁকি বিবেচনায় প্রতিটি কেন্দ্রে ১ থেকে ৩ জন পুলিশ সদস্য দায়িত্বে থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচনে নিরাপত্তা জোরদারে মাঠে থাকবে ২০টি স্ট্রাইকিং ফোর্স ও ৬৫টি মোবাইল টিম। এ ছাড়া প্রথমবারের মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি-ওন ক্যামেরা এবং অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অনলাইন বডি-ওন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা নির্বাচন পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক নজরদারিতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানান তিনি ।

এ ছাড়াও পুলিশের পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় জামালপুরে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন তিনি। 

রূপালী বাংলাদেশ

Link copied!