ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মদ জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার ২২০ পিস ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ডেক্সন ট্যাবলেট ও ৪২ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে খুলনা ২১ বিজিবি।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, ‘সীমান্ত দিয়ে চোরাচালানি মালামাল ও মাদক পাচার রোধে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে কায়বা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।’

তিনি বলেন, ‘বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ২৭ হাজার ২২০ পিস ভারতীয় নেশাজাতীয় ডেক্সন ট্যাবলেট এবং ৪২ বোতল মদ জব্দ করা হয়।’

লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান আরও জানান, ‘জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক ও সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা তৎপর। দেশের সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’