ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

নারিকেলবাড়িয়া বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান।

সোমবার (১৯ জানুয়ারি) যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর-৪ আসনের বিএনপির এমপি পদপ্রার্থী, বাঘারপাড়া বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাঘারপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান মসিয়ুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাঘারপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিকুজ্জামান, এবং বাঘারপাড়া উপজেলার বিএনপি সদস্য ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লস্কর মোঃ নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কহিনুর আক্তার। এছাড়া অনুষ্ঠানে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণীর মানুষ, শিক্ষার্থী এবং নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।