× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:২১ পিএম

যশোরে ৩০২ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ও পুলিশের বডি ক্যামেরা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:২১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে ৮২৪টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ৩০২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন ছাড়াও দায়িত্বরত পুলিশের বডি ক্যামেরা থাকবে। 

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৮২৪ কেন্দ্রের ৪ হাজার ৬৭৯ কক্ষে দায়িত্ব পালন করবেন ৮২৪ প্রিজাইডিং অফিসার, ৪ হাজার ৬৭৯ সহপ্রিজাইডিং অফিসার, ৯ হাজার ৩৫৮ পোলিং অফিসার। আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে ১৪ হাজার ৬২ পুলিশ, আনসার, সেনাবাহিনী ও এয়ারফোর্সের সদস্য। এর সাথে থাকবে র‌্যাবের পেট্রোল টিম, বিজিবির প্লাটন।

এর মধ্যে যশোর-১ (শার্শা) আসনে ১০২ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১০২ প্রিজাইডিং অফিসার, ৫৭৭ কক্ষে ৫৭৭ সহপ্রিজাইডিং অফিসার ও ১ হাজার ১৫৪ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ১৭৫ কেন্দ্রে কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১৭৫ প্রিজাইডিং অফিসার, ৯০৫ কক্ষে ৯০৫ সহপ্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৮১০ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

যশোর-৩ (সদর্য) আসনে ১৯০ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১৯০ প্রিজাইডিং অফিসার, ১ হাজার ১৮৩ কক্ষে ১ হাজার ১৮৩ সহপ্রিজাইডিং অফিসার ও ২ হাজার ৩৬৬ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে ১৪৮ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১৪৮ প্রিজাইডিং অফিসার, ৮৬৯ কক্ষে ৮৬৯ সহপ্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৭৩৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

যশোর-৫ (মণিরামপুর) আসনে ১২৮ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১২৮ প্রিজাইডিং অফিসার, ৭২০ কক্ষে ৭২০ সহপ্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৪৪০ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ৮১ প্রিজাইডিং অফিসার, ৪২৫ কক্ষে ৪২৫ সহপ্রিজাইডিং অফিসার ও ৮৫০ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

ভোটের দিন আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে ১৪ হাজার ৬২ পুলিশ, আনসার সেনাবাহিনী ও এয়ারফোর্সের সদস্য। এর সাথে থাকবে র‌্যাবের পেট্রোল টিম বিজিবির প্লাটন।

র‌্যাবের মেজর ফজলে রাব্বি জানান, ‘যশোরের ৬টি আসনে ২টি করে মোট ১২টি পেট্রোল টিমে ৯৬ সদস্য দায়িত্ব পালন করবে। বিজিবি থেকে জানানো হয়, বিজিবির ১৫ প্লাটুন নির্বাচনের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবে।’

যশোর জেলা আনসার কমান্ড্যান্ট সেফাউল হোসেন জানান, ‘নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় ১০ হাজার ৭১২ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।’

সেনাবাহিনীর মেজর ইফতেখার জানান, ‘শার্শা ও চৌগাছা-ঝিকরগাছায় নির্বাচনের কঠোরভাবে দায়িত্ব থাকবে বিজিবির। বাকি চারটি আসনে সাড়ে ৮শ’ সেনাবাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। সেই সাথে থাকবে এয়ারফোর্সের ৫০ সদস্য।’

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আবুল বাশার জানান, ‘যশোরের ৬টি আসনে গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে ৩০২টি। কেন্দ্রগুলো সিসি ক্যামেরার সাথে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বডি ক্যামেরা থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে যশোর-১ আসনে ১০২ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৫১, যশোর-২ আসনে ১৭৫ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৪৫, যশোর-৩ আসনে ১৯০ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৫০, যশোর-৪ আসনে ১৪৮ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৪২, যশোর-৫ আসনে ১২৮ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৯৩, যশোর-৬ আসনে ৮১ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ২১টি।’

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, ‘নির্বাচনের দায়িত্বে থাকবে ২ হাজার ৫শ বেশি পুলিশ সদস্য। সেই সাথে থাকবে ১৮০ স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম। ভোটারদের সকল ধরণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!