ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৬, ০২:৫৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শার্শা উপজেলার নৈহাটি গ্রামের কামাল হোসেন, বসতপুর দুই নম্বর কলোনি গ্রামের আব্দুল আলিম (৩৫), বসতপুর গ্রামের মোতালেব হোসেন ওরফে মুতালেব (৩২), টেংরালী গ্রামের মো. সম্রাট (৩০), তেবাড়িয়া গ্রামের মিজানুর রহমান (৩৮), একই এলাকার আল মামুন রেজা (৩৬) এবং নিজামপুর গ্রামের মনজুয়ারা খাতুন (৩৪)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জিআর, সিআর, পাওনা জারি ও অর্থজারিসহ বিভিন্ন মামলার পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।

শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে শার্শা থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।