× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:৫৯ পিএম

মণিরামপুরে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

যশোর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:৫৯ পিএম

মৃত্যু। প্রতীকী ছবি

মৃত্যু। প্রতীকী ছবি

যশোরের মণিরামপুরে ট্রাকের ধাক্কায় নাজিম উদ্দিন (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন মণিরামপুরের মাসনা মাদ্রাসার শিক্ষক ও খুলনার ডুমুরিয়া উপজেলার শুভনা গ্রামের এরশাদ আলী শেখের ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

জানা গেছে, নাজিম উদ্দিন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই নাজিম উদ্দিনের মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Link copied!