× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:২৩ পিএম

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু আহত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:২৩ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

যশোরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর কারণে দুই বন্ধু হতাহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর পৌনে ২ টার দিকে শহরতলী বকচর বিহারী কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন (২৩) হামিদপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে। আহত সজীব হোসেন (২৪) গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, মনিহার সিনেসা হলের সামনে থেকে আরাফাত ও সজীব মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।

বকচর বিহারী কলোনি মার্কেটের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে আঘাত করে।

স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সজীবকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে পৌঁছানোর আগে আরাফাত মারা যান। সজীবের অবস্থা আশঙ্কামুক্ত। নিহত আরাফাতের মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!