× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৮:৩৭ পিএম

নলছিটিতে ৫ ইট ভাটাকে ১১ লাখ জরিমানা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৮:৩৭ পিএম

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি- রূপালী বাংলাদেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি- রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাঁচটি অবৈধ ইট ভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দীর্ঘদিন ধরে পরিবেশ বিধি লঙ্ঘন করে এসব ইট ভাটা পরিচালিত হয়ে আসছিল বলে জানায় সংশ্লিষ্ট দপ্তর।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পৌরসভার অনুরাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন, ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা।

এ সময় পরিবেশ অধিদপ্তর, বরিশালের একটি বিশেষ টিম উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহায়তা করে।

পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে উপধারা ৮-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে মেসার্স তিলক ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স রিয়াজ ব্রিকসকে ৫ লাখ টাকা, এমআর ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স এসআরবিসি ব্রিকসকে ১ লাখ টাকা এবং মেসার্স রিয়াজ-২ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সারা দিনব্যাপী অভিযানে কয়েকটি ইটভাটার চিমনি ধ্বংস ও কাঠ কাটার স্বমিল এবং কাঁচা-পাকা ইট গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জেলার অন্যান্য উপজেলাতেও পর্যায়ক্রমে অবৈধ ও দূষণকারী ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Link copied!