× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:৪৪ এএম

ঝিনাইদহে সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত ২

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:৪৪ এএম

উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : সংগৃহীত

উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে  সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাক চালক সোহেল শেখ (২৭) এবং একই গ্রামের জাফর মিয়ার ছেলে হেলপার মুবারক হোসেন (২০)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর থেকে পাবনা যাচ্ছিল একটি ডাল বোঝাই ট্রাক। রাত ১টার দিকে বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ভোরে মুবারক হোসেন এবং সকাল ৮টায় চালক সোহেল শেখের লাশ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!