× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৫:০০ পিএম

প্রতীক্ষার অবসান হলেও প্রশ্নের মুখে শৈলকুপা-গাড়াগঞ্জ সড়ক পুনর্নির্মাণ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৫:০০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কের পুনর্নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অবহেলিত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার ও পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে বর্তমানে সড়কটির কাজ চলমান।

তবে কাজ চলাকালীন কিছু বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। সরেজমিন দেখা গেছে, রাস্তার দুইপাশে পূর্বে যেসব বসতবাড়ি ও স্থাপনা ছিল, সেগুলো প্রায় অক্ষত রেখেই সড়ক নির্মাণ কাজ শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনেক স্থাপনা একেবারেই রাস্তার গা ঘেঁষে অবস্থান করছে। এমনকি কয়েকটি স্থানে বিদ্যুতের খুঁটিও রাস্তার ভেতরেই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এতে করে সড়কের প্রশস্ততা ও ভবিষ্যতে যান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এলাকাবাসী। স্থানীয়দের অনেকে বলছেন, সড়কটি যদি পরিকল্পিতভাবে প্রশস্ত না করা হয় এবং ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো সরানো না হয়, তাহলে অল্প সময়ের মধ্যেই আবারও দুর্ঘটনা ও যানজটের আশঙ্কা দেখা দিতে পারে।

এলাকাবাসীর দাবি, শুধু নামমাত্র সংস্কার নয়, দীর্ঘস্থায়ী ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা অনুযায়ী সড়ক নির্মাণ। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যাতে শৈলকুপা–গাড়াগঞ্জ সড়কটি সত্যিকার অর্থেই এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!