× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৪:২৭ পিএম

ঝিনাইদহে অবৈধ ইটভাটার কিলন গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৪:২৭ পিএম

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহে ৪টি অবৈধ ইটভাটার কিলন গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪টি ইটভাটাকে মোট ২০ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে শৈলকুপা উপজেলার কুমিরাদহ এলাকায় ২টি এবং দুধসর এলাকায় ২টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালকের সার্বিক নির্দেশনায় ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে শৈলকুপা উপজেলায় অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে ৪টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ইটভাটাগুলোর কিলন এস্কাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রত্যেকের কাছ থেকে ইটভাটা আর চালাবেন না মর্মে মুচলেকা গ্রহণ করা হয় এবং প্রতিটি ইটভাটা থেকে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করে মোট ২০ লাখ টাকা আদায় করা হয়।

অভিযানে শৈলকুপা উপজেলার দুধসর এলাকার মেসার্স শাহ ব্রিকস ও মেসার্স মিলন ব্রিকস এবং কুমিরাদহ এলাকার মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স রাতুল ব্রিকসের কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমানসহ অন্যান্য কর্মচারীবৃন্দ, জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!