× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০১:৫৬ পিএম

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০১:৫৬ পিএম

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার সাধুখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাধুখালী গ্রামের শহিদুল মাস্টারের সঙ্গে একই এলাকার নূর আলী ও বাদশার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে নূর আলী ও বাদশার সমর্থকেরা ওই জমি দখলের চেষ্টা করলে শহিদুল মাস্টারের লোকজন এতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Link copied!