× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:০১ পিএম

পৌরসভায় ট্রেড লাইসেন্স ও সনদ নিতে ব্যবসায়ীদের ভোগান্তি

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:০১ পিএম

শৈলকুপা পৌরসভা। ছবি : সংগৃহীত

শৈলকুপা পৌরসভা। ছবি : সংগৃহীত

শৈলকুপা পৌরসভায় ট্রেড লাইসেন্স এবং বিভিন্ন সনদ নিতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও দিন দিন পৌরসভা কার্যালয়ে ঘুরতে হচ্ছে সেবাপ্রত্যাশীদের।

ব্যবসায়ীদের বক্তব্য, কখনো অপ্রয়োজনীয় কাগজপত্রের অজুহাত, আবার কখনো সংশ্লিষ্ট কর্মকর্তার অনুপস্থিতির কারণে লাইসেন্স প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এতে নতুন ব্যবসা শুরু বা পুরোনো লাইসেন্স নবায়ন করতে গিয়ে তারা বিপাকে পড়ছেন।

একাধিক ব্যবসায়ী জানান, ট্রেড লাইসেন্স ও সনদ ছাড়া ব্যাংক লেনদেন, টেন্ডারে অংশগ্রহণ এবং পণ্য সরবরাহেও জটিলতা তৈরি হচ্ছে। এর ফলে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

তারা অভিযোগ করেন, নির্ধারিত সময়ে সেবা না পাওয়ায় কাজের চাপ বেড়েছে এবং সময় নষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা দাবি করেছেন, সেবার মান উন্নয়ন ও প্রক্রিয়া সহজ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত লাইসেন্স ও সনদপত্র পাওয়া যায়।

পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, কিছু প্রশাসনিক জটিলতা ও জনবল সংকটের কারণে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে। তবে ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে তারা কাজ করছেন এবং দ্রুত সময়ের মধ্যে সেবাপ্রক্রিয়া স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন।

ব্যবসায়ী মহল আশা করছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং পৌরসভার সেবায় স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!