× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১২:১৯ পিএম

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১২:১৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। 

বুধবার (১৮ মার্চ) ভোররাতে মহেশপুর ৫৮ বিজিবি’র শ্যামকুড় বিওপির মেইন পিলারের প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত উজ্জল হোসেন উপজেলার মাইলবাড়িয়া গ্রামের বসতি পাড়ার তোতা মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, উজ্জল হোসেন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের ফটিককারী ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে ১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি আহত হন।

স্থানীয় ইউপি সদস্য মাহবুর রহমান জানান, আহত উজ্জল হোসেন সীমান্তে ধূমপান ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, উজ্জল হোসেন নামে একজন চোরাকারবারি বিএসএফের গুলিতে আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোরে চিকিৎসাধীন এবং আশংকামুক্ত আছেন।

৫৮ বিজিবি এই ঘটনায় এখনো কোনও অফিসিয়াল বক্তব্য দেয়নি।

Link copied!