ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।
শনিবার (২১ মার্চ) ঈদের নামাজ শেষে মুসল্লিদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় মন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান এবং সবার খোঁজখবর নেন।
ঈদগাহ প্রাঙ্গণে মন্ত্রীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনেকেই তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন। এলাকাবাসী জানান, ঈদের দিনে জনপ্রতিনিধিকে কাছে পেয়ে তারা আনন্দিত।


