× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১১:৪৮ এএম

বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১১:৪৮ এএম

সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পৌরসভার খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকার শাহজাহানের চায়ের দোকানে চা পান করতে যান একই গ্রামের বাসিন্দা রিপন হোসেন। আগের পাওনা টাকা পরিশোধ না করায় তাকে নতুন করে বাকিতে চা দিতে অস্বীকৃতি জানান দোকানি শাহজাহান। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়।


 
এরই জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
 
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ বলেন, সংঘর্ষের ঘটনায় আহত রোগীদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, বাকিতে চা বিক্রি না করা নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!