× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৮:৪৪ পিএম

অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন, ভেকু চালককে জরিমানা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৮:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরে অনুমোদন ছাড়া ফসলি কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির দায়ে এক ভেকু (এস্কেভেটর) চালককে জরিমানা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর বর্ধমানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা খানম বৈশাখী। অভিযানে ভেকু চালক মেহেদী হাসানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, ওই এলাকায় ধান চাষযোগ্য কৃষিজমি কেটে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের খবর পেয়ে মূল ঠিকাদার আলমগীর হোসেন ওরফে আলমসহ অন্যান্য সংশ্লিষ্টরা পালিয়ে যান। তবে ভেকু চালককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা খানম বৈশাখী বলেন, ‘ফসলি কৃষিজমি নষ্ট করে মাটি বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

Link copied!