× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:৫৯ পিএম

ইজারা পেতে কালাই ভূমি অফিসে জেলেদের আবেদন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:৫৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক খাস কুজাইল দিঘি ইজারা নিতে স্থানীয় জেলেরা আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে জেলেদের নিয়ে গঠিত মাদারপুর মালিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড প্রায় ১৯ দশমিক ৩৮ একর আয়তনের কুজাইল দিঘি ইজারা চেয়ে আবেদন দাখিল করে। এ সময় উপজেলা ভূমি অফিস চত্বরে জেলেদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

জানা গেছে, কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কুজাইল দিঘির ওপর নির্ভর করে দীর্ঘদিন ধরে এলাকার শতাধিক জেলে পরিবার জীবিকা নির্বাহ করে আসছেন। নিয়মিত মাছ আহরণ ও দিঘি রক্ষণাবেক্ষণের মাধ্যমেই তাদের সংসার চলে। তাই খাস দিঘিটির ইজারা প্রকৃত মৎস্যজীবীদের হাতেই দেওয়ার দাবি জানিয়ে আসছেন তারা।

আবেদন দাখিলের পর জেলেরা জানান, দিঘিটি ইজারা নেওয়ার মূল উদ্দেশ্য হলো প্রকৃত জেলেদের জীবিকা সুরক্ষা করা। অনেক ক্ষেত্রে প্রভাবশালীরা জলমহাল ইজারা নিয়ে নিলে জেলেরা বঞ্চিত হন। সে কারণে স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ায় ইজারা প্রদানের জন্য তারা উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান।

সমবায় সমিতির সাধারণ সম্পাদক শ্রী প্রভাস মালি বলেন, ‘এই দিঘির সঙ্গে আমাদের জীবনের সম্পর্ক বহুদিনের। আমরা চাই ন্যায্যভাবে ইজারা পেয়ে নিজেরাই দিঘিটি পরিচালনা করতে।’

সমিতির সভাপতি শ্রী অনিল মালি বলেন, ‘সরকারি নীতিমালায় পেশাজীবী জেলে সমবায় সমিতিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা আছে। আমরা সেই নীতিমালা অনুযায়ী ইজারা প্রদানের দাবি জানাচ্ছি।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী জমা দেওয়া সব আবেদন যাচাই-বাছাই করে যোগ্য আবেদনকারীদের মধ্য থেকেই কুজাইল দিঘির ইজারা প্রদান করা হবে।

Link copied!