জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল মাদ্রাসা কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৮০-ঊর্ধ্ব রাথো বালা নামের এক আদিবাসী নারী ভোট প্রদান করেছেন।
বয়সের ভারে নিজে চলতে না পারলেও তিনি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ননদের কাঁধে ভর দিয়ে ভোটকেন্দ্রে আসেন।
নিজেই তো চলতে পারেন না, আবার কষ্ট করে ভোট দিতে আসার কথা জানতে চাইলে তিনি সাংবাদিকদের হেসে বলেন, ‘ভোট হলো জনগণের অধিকার। তাই ভোটটি দিতে আসলাম।’
রাথো বালা পীরপাল গ্রামের মৃত সুধির চন্দ্রের স্ত্রী।


