ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাঁচবিবিতে সরকারি জায়গায় ঘর নির্মাণের অভিযোগ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৫:১২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বিহিগ্রাম আশ্রয়ন প্রকল্প এলাকায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে বিহিগ্রাম আশ্রয়ন প্রকল্পের অধীন প্রায় অর্ধশতাধিক লোকের স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই আশ্রয়ন প্রকল্পের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নিজেদের ক্ষমতার প্রভাব খাটিয়ে আশ্রয়ন এলাকার সরকারি জায়গা দখল করে সেখানে রাতের আঁধারে অবৈধভাবে ইটের ঘর নির্মাণ করছেন। এতে এলাকাবাসী বাধা প্রদান করলে তাদের হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’