× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:৫১ পিএম

লক্ষ্মীছড়িতে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:৫১ পিএম

লক্ষ্মীছড়ি উপজেলায় গণসংযোগ ও পথসভা। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীছড়ি উপজেলায় গণসংযোগ ও পথসভা। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির একটি মাত্র সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ফুটবল মার্কায় ভোট চেয়ে লক্ষ্মীছড়ি উপজেলায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীছড়ি বাজার, তেঁতুলতলাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অলিগলিতে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক হয়।

প্রার্থী সমীরণ দেওয়ান বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ফুটবল মার্কায় আমাকে আপনারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এলে, অর্থাৎ আমি নির্বাচিত হলে অত্র এলাকার পাকা রাস্তা, ঘরে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করব। আপনাদের পরামর্শ নিয়ে কাজ করব।

তিনি আরও বলেন, এলাকায় শিক্ষিত ও মেধাবী বেকারদের কর্মসংস্থানের সুযোগ অথবা যোগ্যতা ভিত্তিতে চাকরির ব্যবস্থা করা হবে। শুধু আপনারা সমীরণ দেওয়ানের ফুটবল মার্কায় ভোট দেবেন, এলাকায় উন্নয়ন করা আমাদের দায়িত্ব।

এ সময় কনক বাবুর চাকমা, বর্মাছড়ি মহিলা সদস্য মিতালী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, বজেন্দ্র শেখর চাকমা, মো. আবুল কাশেম, কনক চাকমা, কিরণ চাকমা ও অজয় ত্রিপুরাসহ এলাকার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!