× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ১১:১০ পিএম

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ১১:১০ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ নেতা মিটন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। রোববার দুপুরে উপজেলার দুর্গম লোগাং ইউনিয়নে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তের গুলিতে নিহত মিটন চাকমা ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে।

সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়য়েছে ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরণ চাকমা।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, দুপুরের পর পানছড়িতে একটি সশস্ত্র দল ইউপিডিএফ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায়। এসময় ইউপিডিএফ নেতা মিটন চাকমা নিহত হন। হত্যাকান্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-কে দায়ী করেছে ইউপিডিএফ।

মিটন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন।

পানছড়ির থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাইনি।

এর আগে, গেল ৩০ অক্টোবর পানছড়ির লতিবান ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের তিন কর্মী নিহত হয়।

 

আরবি/জেডআর

Link copied!