× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৫:০৪ পিএম

খুলনা-১ আসনে গণঅধিকারসহ তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

খুলনা ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৫:০৪ পিএম

খুলনার আঞ্চলিক নির্বাচন কার্যালয়। ছবি- রূপালী বাংলাদেশ

খুলনার আঞ্চলিক নির্বাচন কার্যালয়। ছবি- রূপালী বাংলাদেশ

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে স্বাক্ষর জালিয়াতি ও ভিন্ন এলাকার ভোটার হওয়াসহ বিভিন্ন কারণে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টা থেকে খুলনার আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। এ দিন যাচাই শেষে ৩ জনের মনোনয়ন বাতিল এবং ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর খুলনা-১ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। দ্বিতীয় দিনের যাচাই-বাছাই শেষে তাদের মধ্য থেকে তিন জনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত আসে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন: গণঅধিকার পরিষদের প্রার্থী জিএম রোকনুজ্জামান (প্রস্তাবকারী ভিন্ন এলাকার ভোটার হওয়ায়), স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার এবং স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল (স্বাক্ষর জালিয়াতির অভিযোগে)।

অন্যদিকে, বৈধ ঘোষিত ১০ প্রার্থী হলেন: ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিশের ফিরোজুল ইসলাম, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মণ্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, জাতীয় পার্টির সুনীল শুভ রায় এবং ইসলামী ফ্রন্টের মো. জাহাঙ্গীর হোসেন।

Link copied!