× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৯:২৩ এএম

তিনটি অবৈধ ইটভাটা ও ৫৩টি চুল্লি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৯:২৩ এএম

ইটভাটা উচ্ছেদ। ছবি : রূপালী বাংলাদেশ

ইটভাটা উচ্ছেদ। ছবি : রূপালী বাংলাদেশ

খুলনার পাইকগাছায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটা ও ৫৩টি কয়লা চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গা নামক গেট সংলগ্ন এলাকায় অবস্থিত এডিবি ভাটা, বিবিএম ভাটা ও স্টার ভাটার চিমনি ভেকু মেশিনের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে এসব ভাটায় মজুত থাকা বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট করা হয়।

এ ছাড়াও গড়েরডাঙ্গা খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে চাঁদখালী অভিমুখে সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক কয়লা চুল্লির মধ্যে ৫৩টি চুল্লি উচ্ছেদ করা হয়। অভিযানের ফলে পরিবেশ দূষণ ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান প্রতিফলিত হয়েছে।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী এবং খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-অর-রশীদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলায় প্রায় ১৩টি অবৈধ ইটভাটা ও শতাধিক অবৈধ কয়লা চুল্লি রয়েছে। এর মধ্যে উচ্ছেদকৃত তিনটি ইটভাটা ও ৫৩টি চুল্লি ছাড়া বাকি ইটভাটা ও চুল্লিগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!