খুলনার পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সংগঠন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীকের বিএনপির সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।
রোববার (১ ফেব্রুয়ারি) পাইকগাছা উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি গ্রাম ডাক্তারদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন।
এ সময় তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত স্বাস্থ্য পরিকল্পনা বাস্তবায়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে গ্রাম ডাক্তারদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল এবং বিএনপি নেতা মনিরুল ইসলাম মন্টু ও মোশাররফ হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অশোক ঘোষ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, গ্রাম ডাক্তার জিএম খায়রুল আলম, সিরাজুল ইসলাম, এস. রোহতাব উদ্দিন আহমেদ, মনোরঞ্জন রায়, ইউপি সদস্য এস এম আয়ূব আলী, সাবেক ইউপি সদস্য আবুল বাশার, আব্দুল করিম, সাহেব আলী, ইয়াসিন, বিধান, রেজাউল ইসলাম, নিত্যানন্দ, আজিজুল হক, মিনারুল ইসলাম, খাদিজা বেগম, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, হুসাইন ও মানসসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন