× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:১৩ পিএম

ছুরিকাঘাতে যুবদল নেতাকে হত্যা 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:১৩ পিএম

যুবদল নেতা মুরাদ খান। ছবি- সংগৃহীত

যুবদল নেতা মুরাদ খান। ছবি- সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপ‌জেলায় ছু‌রিকাঘা‌তে মুরাদ খান (৪৫) নামে এক যুবদল নেতা হত্যা করেছে দুর্বৃ‌ত্তরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে উপ‌জেলার সেনহা‌টি বক্সীবা‌ড়ি কবরস্থা‌নের সাম‌নে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেন। 

নিহত মুরাদ দিঘলিয়া উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আলীর ছেলে। তিনি সেনহা‌টি ইউনিয়ন যুবদলের সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয়রা জানান, মুরাদ খান খুলনা থেকে হাজীগ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে সেনহাটী মিয়া পাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করে। এ সময় মুরাদ দৌঁড়ে একটি দোকানে আশ্রয় নিলে অস্ত্রধারীরা সেখান থেকে ধরে নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে মুরাদ নিস্তেজ হয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যায়। পরে স্থানীয় লোকজন মুরাদকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, যুবদল নেতা মুরাদকে কুপিয়ে হত্যার ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। কারণ উদঘাটন এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!