× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৪:২৪ এএম

মাদ্রাসার সভাপতি হতে না পেরে হামলা, ২ শিক্ষক আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৪:২৪ এএম

হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই শিক্ষক। ছবি : রূপালী বাংলাদেশ

হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই শিক্ষক। ছবি : রূপালী বাংলাদেশ

কটিয়াদী উপজেলার ভিটিপাড়া ইব্রাহিমিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হামলার ঘটনায় দুই শিক্ষক আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে হামলার শিকার হন সহকারী শিক্ষক মো. আল আমিন ও মো. হাবিবুর রহমান। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর মাদ্রাসার সভাপতি হিসেবে মো. রফিকুল ইসলাম নির্বাচিত হন। শিক্ষক প্রতিনিধি হিসেবে ভোট দেন মো. আল আমিন ও মো. হাবিবুর রহমান। নির্বাচনে হেরে যাওয়া ইবতেদায়ী শিক্ষক মো. লুৎফুর রহমান ক্ষুব্ধ হয়ে কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে সহকারী শিক্ষকদের ওপর হামলা চালান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষকরা মাদ্রাসায় উপস্থিত হলে হামলা শুরু হয়। একাধিক শিক্ষক আহত হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় শিক্ষার্থী এবং শিক্ষকরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মাদ্রাসার সুপার মাওলানা আশরাফ উদ্দিন জানান, ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রেক্ষিতে জুনিয়র শিক্ষক মো. লুৎফুর রহমানসহ কয়েকজন শিক্ষকের আচরণে হামলার ঘটনা ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, হামলার বিষয়ে আমি অবগত হয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!