× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৩:২০ পিএম

মুক্তিযোদ্ধা আবু লায়েস পেলেন না রাষ্ট্রীয় গার্ড অব অনার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৩:২০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

একাত্তরের রণাঙ্গনে অকুতোভয় যোদ্ধা, দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করা বীর মুক্তিযোদ্ধা মো. আবু লায়েস মৃত্যুর পর চূড়ান্ত সম্মান পেতে ব্যর্থ হলেন।

শুক্রবার (৬ মার্চ) রাতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামে মরদেহে রাষ্ট্রীয় গার্ড অব অনার ছাড়াই জানাজা অনুষ্ঠিত হয়।

পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের অভিযোগ, সিলেটে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করা আবু লায়েসের মরদেহ গ্রামে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সূর্যাস্তের পর রাষ্ট্রীয় সম্মান প্রদানের বিধান নেই।

নিহতের নাতি তোফাজ্জল হোসেন বলেন, আমাদের দাদা জীবন উৎসর্গ করেছেন দেশমাতৃকার জন্য। শেষ বিদায়ে তিনি পূর্ণ রাষ্ট্রীয় সম্মান পাওয়ার যোগ্য ছিলেন। কিন্তু নিয়মের দোহাইয়ে সেই সম্মান কেড়ে নেওয়া হয়েছে।

স্থানীয় মুক্তিযোদ্ধারা বলছেন, বীর সেনানির প্রতি সর্বোচ্চ সম্মান প্রদানের ক্ষেত্রে সূর্যাস্তের বিধান বাধা হওয়ার কোনো কারণ নেই।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম মামুনুর রশীদ জানান, রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী গার্ড অব অনার সূর্যাস্তের আগে প্রদান করতে হয়। মরদেহ পৌঁছতে দেরি হওয়ায় এটি সম্ভব হয়নি।

পরিশেষে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ছাড়াই রাতে জানাজা শেষে আবু লায়েসকে জগন্নাথপুরের লক্ষ্মীপুর কবরস্থানে দাফন করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!