× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৯:৩২ পিএম

কিশোরগঞ্জে ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, প্রাণ গেল যুবকের

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৯:৩২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের বাজিতপুরে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। এ সময় ট্রাকচাপায় আপন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন (৩৫) শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে একটি মালবাহী ট্রাক পাটুলী ঘাট থেকে ফেরিতে ওঠার চেষ্টা করছিল। এ সময় পন্টুন থেকে ফেরিতে উঠতে গিয়ে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি উল্টে সরাসরি নদীতে পড়ে যায়। ঘটনার সময় ঘাটে উপস্থিত আপন ট্রাকটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাজিতপুর থানার ওসি এস এম শহিদুল্লা বলেন, ‘খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। পাশাপাশি নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

Link copied!