× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৮:২৫ পিএম

কিশোরগঞ্জে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৮:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স (নজরদারি) অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ভৈরব উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ভৈরব ক্লে ব্রিকস প্রস্তুতকারক মালিক সমিতি, ভৈরব কিশোরগঞ্জ এর সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে সমিতির সদস্যদের সাথে ক্লে ব্রিকস এর অনুকূলে বাধ্যতামূলক সিএম লাইসেন্স নবায়ন বিষয়ে আলোচনা করা হয়।

সার্ভিল্যান্স অভিযানে-মেসার্স মায়ের দোয়া  বেকারি, মেসার্স বেবি বেকারি এন্ড কনফেকশনারি, মেসার্স  রাজধানী বেকারী, মেসার্স তাকদির বেকারী, মেসার্স আইস কোং বেকারি, মেসার্স নন্দন বেকারি ভৈরব, কিশোরগঞ্জ নামীয় প্রতিষ্ঠানের কেক, ব্রেড ও বিস্কুট পন্যের অনুকূলে বাধ্যতামূলক  লাইসেন্স ও মোড়কজাত সনদ গ্রহণের অনুরোধ করা হয়।

এছাড়াও মেসার্স হাজী হোটেল, মেসার্স আদুরি মিস্টাম্ন ভান্ডার, মেসার্স দয়ানন্দ মিস্টান্ন ভান্ডার, রমেশ মিস্টান্ন ভান্ডার, ভৈরববাজার , কিশোরগঞ্জ নামীয় প্রতিষ্ঠানের ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ গ্রহণের অনুরোধ জানানো হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরদিংদীর উপ-পরিচালকব (সিএম) এ এফ এম হাসিবুল হাসান ও ফিল্ড অফিসার (সিএম) শেখ রাসেল।

জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী‍‍`র এরূপ অভিযান অব্যাহত থাকবে।
 

আরবি/জেডআর

Link copied!