× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৯:৫১ এএম

বিদ্যুৎস্পৃষ্ট ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইসহ দুজনের মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৯:৫১ এএম

হোসেনপুর থানা। ছবি: রূপালী বাংলাদেশ

হোসেনপুর থানা। ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) নামের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গেলে নুরু খান বিদ্যুতের আগেই ছিঁড়ে পড়ে থাকা তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই ফজলু খানও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফিরুজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!