ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাত্রিকালীন ডিউটি তদারকি করলেন পুলিশ সুপার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৬:৪৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার বিভিন্ন থানায় চলমান রাত্রিকালীন ডিউটি তদারকি করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। এ সময় তিনি থানার অধীনস্থ বিভিন্ন পুলিশ ক্যাম্পও আকস্মিকভাবে পরিদর্শন করেন।

শুক্রবার (২ জানুয়ারি) জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাত্রিকালীন ডিউটি তদারকির পাশাপাশি পুলিশ সুপার ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন। এরপর তিনি পুলিশ ক্যাম্পের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ এবং সরকারি অস্ত্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদারসহ সংশ্লিষ্ট থানার অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।