ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলেন আ.লীগ কর্মী

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০২:১২ পিএম
আসাদুল হককে দুধ দিয়ে গোসল করিয়ে দিচ্ছেন বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন আসাদুল হক (৩৫) নামের এক যুবক। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর কর্মী ছিলেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন মোহাম্মদপুর ভাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা দুধ দিয়ে আসাদুল হককে গোসল করিয়ে বিএনপিতে যোগদান করান। 

এ সময় দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল হকসহ বিএনপি দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।

বিএনপিতে যোগদানের বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, আসাদুল হক আওয়ামী লীগ দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর কর্মী ছিলেন। শুনলাম, সে আজ দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিয়েছে।