কুষ্টিয়ার কুমারখালীতে পুকুর থেকে বস্তাবন্দি এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের খাগড়বাড়িয়া পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরতে গিয়ে এক জেলে পুকুরে একটি বস্তা পান। পরে তা উপরে তুলে দেখেন। তাতে একটি নবজাতক শিশুর লাশ পাওয়া যায়। তবে শিশুটির বাবা-মায়ের পরিচয় জানা যায়নি। এতে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। মরদেহটি দেখতে আসেন অনেকেই।
বিষয়টি নিশ্চিত করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। তিনি বলেন, স্থানীয়রা মাছ ধরতে গিয়ে পুকুর থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন