× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:০৭ পিএম

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:০৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামের এক বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় জামালপুর সীমান্তের ১৫২/৭ এস মেইন পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা নিহত শান্তর মরদেহ হস্তান্তর করেন।

বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত শান্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০ থেকে ১২ জন সহযোগী নিয়ে মাদক কারবারের উদ্দেশে জামালপুর সীমান্ত দিয়ে চোরাপথে ভারতের প্রায় ৫০০ গজ ভেতরে প্রবেশ করে। এ সময় ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ টহল সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা বিএসএফের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে শান্ত গুলিবিদ্ধ হয়। অন্য সহযোগীরা পালিয়ে প্রাণে বাঁচে।

গুলিবিদ্ধ অবস্থায় আহত শান্তকে উদ্ধার করে বিএসএফ নিজ ক্যাম্পে নিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ৫ ও ৮ ডিসেম্বর বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে শান্তর লাশ হস্তান্তর করা হয়। নিহত শান্ত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Link copied!