× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১২:৫৫ পিএম

যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১২:৫৫ পিএম

বিএনপি নেতা আজাদ অস্ত্রসহ গ্রেপ্তার। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপি নেতা আজাদ অস্ত্রসহ গ্রেপ্তার। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতা আজাদকে (আবুল কালাম) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আজাদ ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে যৌথ বাহিনী। তিনি কুশাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। 

যৌথ বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, অভিযানের সময় আজাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রামদা, একটি ছুরি, একটি ডিফেন্স স্টিক, একটি ইলেকট্রনিক স্টানার, দুটি স্মার্টফোন ও একটি বাটনফোন উদ্ধার করা হয়েছে। লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের মেজর রাহাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!