ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলী হাসান হোসেন গ্রামে এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন লক্ষ্মীনারায়ণপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের অধিনায়ক মো. মুহিত কবীর সেরনিয়াবাত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর দুপুরে বাড়িতে খেলা করার সময় একই বাড়ির নিজাম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন শিশুটিকে ফুসলিয়ে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন।

পরবর্তীতে শিশুটি অসুস্থ অবস্থায় ওই ঘর থেকে বের হয়ে তার স্বজনকে বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ইসমাইলকে আসামি করে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার খবরে ইসমাইল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে রামগতি থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানিয়েছে র‌্যাব।