রামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টামটা গ্রামের রৌশন আলী পাটওয়ারী বাড়ির আবদুল লতিফের ছোট ছেলে শরীফ হোসেন মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাতে নিজ বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণে শরীফ আত্মহত্যা করতে পারে। তিনি রামগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে শরীফ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এর আগে রমজান মাসে তিনি একবার আত্মহত্যার চেষ্টা চালান। ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন