× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০১:৪৯ পিএম

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০১:৪৯ পিএম

আহত যুবক রনি মিয়া। ছবি : রূপালী বাংলাদেশ

আহত যুবক রনি মিয়া। ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে রনি মিয়া (২২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

ঘটনা ঘটে বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী সীমান্ত এলাকায়। আহত রনি ওই এলাকার হারুন অর রশিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এলাকায় মাদক বহনকারী হিসেবে পরিচিত।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার নম্বর ৯০২-এর নিকটবর্তী এলাকায় নিয়মিত টহল চলাকালে গুলির শব্দ শুনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ দৈখাওয়া বিওপির একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছায়। তখন কয়েকজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

পরে বিজিবি সদস্যরা আহত যুবককে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় রনির বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও, গত ২২ ডিসেম্বর বিএসএফের ছররা গুলিতে আহত হওয়ার পর রনি আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চললেও এতদিন তাকে পাওয়া যায়নি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত হতাশাজনক। সীমান্ত নিরাপত্তা জোরদারে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

রূপালী বাংলাদেশ

Link copied!