× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৮:৩৩ পিএম

পৌর জামায়াতের আমির সোহেল গ্রেপ্তার

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৮:৩৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতের আমির সোহেল রানাকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পাটগ্রাম ব্র্যাক অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে করা তিনটি হত্যা মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, কোর্ট থেকে সোহেল রানার বিরুদ্ধে তিনটি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতায় বিএনপি-জামায়াত জোটের কর্মসূচিতে তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াত-শিবিরের দুজন, বিএনপির একজন ও আওয়ামী লীগের একজন কর্মী নিহত হয়। ওই সময় আওয়ামী লীগের দায়ের করা একটি মামলায় এবং জামায়াত-শিবিরের কর্মী নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে করা অপর দুইটি হত্যা মামলায় আসামি করা হয় সোহেল রানাকে। ওই মামলায় পরোয়ানা জারি করে লালমনিরহাট আদালত। এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

Link copied!